ময়না পাখি
- নূরনবী সোহাগ
ময়না পাখি গয়না পরে
উড়ে বেড়ায় বন বাদারে
কণ্ঠে রাখে মধুর ঝুড়ি
তাহার কথার নেইকো জুড়ি।
খোকার কথা নকল করে
খোকাকে সে বলতে পারে
গাইতে পারে খুকীর মতন
গেয়েও ফেলে যখন তখন
রুপে গুনে এত বাহার
ময়না পেল তারিফ সবার।
সোনার খাঁচায় রেখে তারে
খোকন নিলো বন্ধু করে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।